ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

বিজয়পুর সীমান্তে ৩২ জনকে বিএসএফের পুশ ইন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২২
  • আপলোড সময় : ৪ জুন ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
বিজয়পুর সীমান্তে ৩২ জনকে বিএসএফের পুশ ইন ছবি : সংগৃহীত
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২২ জন নারী, ১ জন শিশু ও ৯ জন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো পুশ‌ ইন করা হয়।

৩১ বিজিবির সহকারী পরিচালক মো. আওয়াল হোসেন (কোয়ার্টার মাস্টার) গণমাধ্যমকে বলেন, ভারতের মেঘালয় থেকে ফিরিয়ে দেওয়া এসব ব্যক্তির মধ্যে ২২ জন নারী, ১ জন শিশু ও ৯ জন পুরুষ রয়েছেন।

গতরাত আনুমানিক ৩টার দিকে বিজয়পুর সীমান্তের ১১৪৮ থেকে ১১৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থান থেকে তাদেরকে উদ্ধার করে বিজয়পুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। ভারতের মেঘালয়ের বাগমারা বিএসএফ ক্যাম্পের ২০০ বিএসএফের সদস্যরা তাদেরকে পুশ‌ ইন করে।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন সময়ে কেউ ৫ বছর, কেউ ১০ বছর আগে কাজের সন্ধানে শ্রমিক হিসেবে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে বিএসএফ তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ‌ ইন করেছে। বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকায় জেলা পরিষদ ডাকবাংলোতে বিজিবির নিরাপত্তায় রয়েছে। বর্তমানে তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে।

পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে নড়াইল জেলার ১১ জন, খুলনার ৫ জন, বাগেরহাটের ৩ জন, সাতক্ষীরার ৩ জন, যশোরের ৩ জন, ঢাকার কেরানিগঞ্জের ২ জন, টাঙ্গাইলের ১ জন, জামালপুরের ১ জন, শেরপুরের ১ জন, দিনাজপুরের ১ জন, ও ব্রাহ্মণবাড়িয়ার ১ জন রয়েছেন।

পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন, মোসা. সোনিয়া (১৯), হালিমা ইজ্জাদার (০২), মোসা. তানিয়া খাতুন (২৬), মোসা. কবিতা খাতুন (২০), মোসা. এলিনা বেগম (৩০), মোসা. রেখা খাতুন (২৬), মোসা. সায়েরা খাতুন (৩০), নুর ইসলাম সরদার (৪২), আলম সরদার (১৮), মাসুদ সরদার (৯), মরিয়ম (১২), নাসরিন বেগম (৩২), জাহানারা বেগম (৪০), আসমা খাতুন (২৮), ইভা শেখ (১৮), জুথি আক্তার (১৭), মিরাজ গাজী (২৩), রোজিনা বানু (৩৫), ছামিরা গাজি (১৪), ফাতেমা (২৫), রিতা আক্তার (২১), সিরাজ গাজি (২২), ফনুফা (২০) মোসা. সাবিনা বেগম (৩৫), মোসা. হাসনা খাতুন (২৫), মোসা. টুম্পা খাতুন (২২), মোসা. পরভিনা শেখ (৩০), মোসা. মাহমুদা বেগম (২৮), মো. রমজান আলী (১৮), মো. জাকারিয়া (৩০), মো. মনঞ্জুরুল ইসলাম (৩৭), মো. শাকিল ইজাদ্দার (২২)।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?