ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনীতে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার যুক্ত

সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। মঙ্গলবার
  • আপলোড সময় : ২৭ মে ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ছবি : সংগৃহীত
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। মঙ্গলবার (২৭ মে) সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সরকারপক্ষের সঙ্গে আলোচনার অগ্রগতির কারণে বুধবারের (২৮ মে) বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমিসচিব জানান, আন্দোলনরত কর্মচারীদের দাবিদাওয়া বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। এর আগে সকালেই মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের নেতৃত্বে এক জরুরি বৈঠকে সংশোধিত চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই বৈঠক থেকেই কর্মচারীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয় ভূমিসচিবকে।

বিকেল পৌনে ৩টার দিকে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরাও।

প্রসঙ্গত, সংশোধিত চাকরি অধ্যাদেশে কিছু বিধান পুনর্গঠন করা হয়েছে—যার ফলে পদোন্নতি ও চাকরি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অসন্তোষ দেখা দেয় সরকারি দফতরের বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে তারা লাগাতার আন্দোলনে নামেন।

এই পরিস্থিতির প্রেক্ষিতে সরকার এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার চলমান আলোচনা একটি সমঝোতার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের