সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। হামলায় নিরীহ বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ দৃঢ় অবস্থান ধরে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের বিরোধিতা অব্যাহত রাখবে ঢাকা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন