বিএনপি তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার (২৬ মে) একটি স্থায়ী কমিটির সভা আয়োজন করে। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করতে আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সচিবালয়ের কর্মচারীদের চলমান কর্মবিরতি এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দলের নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন