ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি, ২২ লাখ টাকা ছিনতাই

ঢাকার মিরপুরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। হামলায় মাহমুদ মানি এক্সচেঞ্জের
  • আপলোড সময় : ২৭ মে ২০২৫, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৫, দুপুর ২:৫৪ সময়
দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি, ২২ লাখ টাকা ছিনতাই ছবি : সংগৃহীত
ঢাকার মিরপুরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। হামলায় মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ জানায়, আহত ব্যবসায়ীর নাম মাহমুদুল ইসলাম, তার পিতার নাম মৃত জামাল উদ্দীন। তিনি পরিবার নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে বসবাস করেন এবং তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

গুরুতর আহত মাহমুদুল সাংবাদিকদের জানান, সকালবেলা বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থিত তার মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা টাকার জন্য চাপ দিলে তিনি বাধা দেন, এতে একজন দুর্বৃত্ত তাকে কোমরে গুলি করে। এরপর তারা তার সঙ্গে থাকা ২২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের শনাক্তে কাজ চলছে। পাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ