ঢাকা | |

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

আজ রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৩:১৭ সময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছবি : সংগৃহীত
আজ রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিকেল ৫টার দিকে প্রথম ধাপে যাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁদের মধ্যে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

এরপর দ্বিতীয় ধাপে যাঁরা বৈঠকে অংশ নেবেন তাঁরা হলেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা