ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

পাকিস্তানে টানা বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবল ঝড় ও টানা বৃষ্টিপাতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ৯২
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১০:৯ সময়
পাকিস্তানে টানা বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবল ঝড় ও টানা বৃষ্টিপাতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ৯২ জন। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ার পাশাপাশি অনিরাপদ স্থানে অবস্থানের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পাকিস্তান টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয় একটি শিল্প কারখানার ছাদ ঝড়ের তাণ্ডবে ধসে পড়ে একজন শ্রমিক নিহত হন। আহত হন আরও পাঁচজন শ্রমিক।

এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন বলেও জানা গেছে। দুর্যোগের ফলে বহু কাঁচা ঘরবাড়ি ও পুরনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, শুক্রবারই প্রাদেশিক দুর্যোগ কর্তৃপক্ষ ঝড়ো বাতাস, ধুলিঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার বিষয়ে সতর্কতা জারি করেছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা