ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

এশিয়াকাপে ভারত আয়োজন করবেন না; অংশও নিবেন না

ভারত ২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে না এবং এটি আয়োজনও করবে না। পাকিস্তানের সঙ্গে চলমান
  • আপলোড সময় : ১৯ মে ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
এশিয়াকাপে ভারত আয়োজন করবেন না; অংশও নিবেন না
ভারত ২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে না এবং এটি আয়োজনও করবে না। পাকিস্তানের সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে এই খবর জানিয়েছে।

গণমাধ্যমটি আরও জানায়, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের ইমার্জিং এশিয়া কাপও বাতিল করা হয়েছে। এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পুরুষদের এশিয়া কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন এসিসি সভায় নেওয়া হবে, যেখানে সভাপতিত্ব করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তবে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা না থাকায় টুর্নামেন্টটি বাতিল বা সূচি থেকে বাদ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা ছিল, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের নিয়মিত অংশগ্রহণের কথা। ২০২৩ সালের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

টুর্নামেন্টের আর্থিক লাভের একটি বড় অংশ আসে ভারতীয় স্পনসর ও সম্প্রচারকদের কাছ থেকে। সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই) ২০২৪ সালে এশিয়া কাপের মিডিয়া স্বত্ব আট বছরের জন্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছে। ভারত না খেললে আর্থিক দিক থেকে আসরটি এসিসির জন্য লাভজনক হবে না।

অতীতে ভারত ও পাকিস্তান যৌথ আয়োজক থাকলেও রাজনৈতিক কারণে টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যু বা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের পরিস্থিতিতে তেমন সম্ভাবনাও নেই বলে খবরে প্রকাশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ