ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের মূত্রাশয় ক্যানসার ধরা পড়েছে। গত শুক্রবার শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেন।
  • আপলোড সময় : ১৯ মে ২০২৫, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৫, দুপুর ১০:২৮ সময়
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের মূত্রাশয় ক্যানসার ধরা পড়েছে। গত শুক্রবার শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, রোগটি ‘আক্রমণাত্মক’ পর্যায়ে রয়েছে। রবিবার (স্থানীয় সময়) বাইডেনের দফতর থেকে একটি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়।

৮২ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।

বিবৃতিতে বাইডেনের দফতর জানায়, গত কয়েক দিন ধরে প্রাক্তন প্রেসিডেন্টের প্রস্রাবের সমস্যা হচ্ছিল। চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে মূত্রাশয় ক্যানসার সম্পর্কে নিশ্চিত হন। ক্যানসার মূত্রাশয় থেকে হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বাইডেনের পরিবার চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘রোগটি আক্রমণাত্মক পর্যায়ে থাকলেও এটি হরমোন-সংবেদনশীল। ফলে চিকিৎসার সুযোগ রয়েছে।’’

ক্যানসার ছড়িয়ে পড়তে শুরু করলে তা ‘স্টেজ ৪’ বা রোগের চতুর্থ পর্যায় হিসেবে ধরা হয়। তবে প্রস্টেট ক্যানসার সাধারণত আগেই চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু হলে প্রস্টেট ক্যানসার সম্পূর্ণ নির্মূল করাও সম্ভব বলে চিকিৎসকদের একাংশ মনে করেন।

সংবাদ সংস্থা রয়টার্স ‘সেন্টার্‌স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তথ্য উল্লেখ করে জানিয়েছে, ২০২১ সালে ২.৩০ লক্ষ মানুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ৭০ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, মূত্রাশয়ের বাইরে ক্যানসার ছড়ানোর আগেই রোগ ধরা পড়েছে। বাইডেনের ক্যানসার যে পর্যায়ে ধরা পড়েছে, ২০২১ সালে মাত্র আট শতাংশ ক্ষেত্রে তেমনটি দেখা গিয়েছে।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বাইডেনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন। ২০২৪ সালের নভেম্বরের ভোটেও তাঁর ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু তিনি জয়ী হলে আরও চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে পারবেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে মুখোমুখি তর্কের মঞ্চেও বাইডেনের ‘অস্বাভাবিক’ আচরণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। প্রকাশ্যেই ট্রাম্প তাঁকে কটাক্ষ করেছিলেন। পরে শেষ মুহূর্তে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান বাইডেন। তাঁর পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হন তাঁরই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কিন্তু রিপাবলিকানরাই শেষ হাসি হাসে। বিপুল ভোটে জিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই