ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আটক হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রবিবার (১৮ মে) ঢাকাই সিনেমার পরিচিত মুখ নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
  • আপলোড সময় : ১৮ মে ২০২৫, বিকাল ৫:২৫ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৫, বিকাল ৫:২৫ সময়
আটক হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রবিবার (১৮ মে) ঢাকাই সিনেমার পরিচিত মুখ নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন। পরবর্তীতে তাকে রাজধানীর ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের হওয়া একটি মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। ওই আন্দোলনে তিনি বৈষম্যের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত হন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, "ইমিগ্রেশন থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের থানায় একটি মামলা রয়েছে। তবে, তাকে এখনও আমাদের কাছে পাঠানো হয়নি।"

তিনি আরও বলেন, " যতটুকু জানতে পেরেছি, তাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে। তবে কোন মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।"

উল্লেখ্য, অভিনেত্রী নুসরাত ফারিয়া ২০২৩ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ