ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

ট্রাম্পের কর বিলে বড় ধাক্কা, নিজ দলের বিদ্রোহে আটকে গেল বিল

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর বিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়েই বড় ধাক্কা খেয়েছে। নিজ দল রিপাবলিকান
  • আপলোড সময় : ১৭ মে ২০২৫, দুপুর ১০:৫৭ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৫, দুপুর ১০:৫৭ সময়
ট্রাম্পের কর বিলে বড় ধাক্কা, নিজ দলের বিদ্রোহে আটকে গেল বিল
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর বিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়েই বড় ধাক্কা খেয়েছে। নিজ দল রিপাবলিকান পার্টির পাঁচ আইনপ্রণেতার বিদ্রোহে বিলটি আটকে গেছে, যা ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার জন্য একটি বড় আঘাত।

ট্রাম্প এই বিলটিকে "বিশাল, সুন্দর বিল" হিসেবে অভিহিত করে আসছিলেন, কিন্তু আরও ব্যয় কমানোর দাবিতে রিপাবলিকানদের পাঁচজন ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়ে বিলটির বিপক্ষে ভোট দেন। এর ফলে ট্রাম্পের বাজেট কাটছাঁটের পরিকল্পনা প্রাথমিক পর্যায়েই হোঁচট খেলো।

বারবার আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও ট্রাম্পের ডাকে সাড়া দেননি তারা। ট্রাম্প তার সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' লেখেন, "রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষক কারও দরকার নেই। কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন।"

যদিও বিলটি পাশের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি, তবে প্রাথমিক পর্যায়ের এই ব্যর্থতা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা। রিপাবলিকানদের মধ্যে বিলটির সমর্থন নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু কট্টরপন্থী বাজেট কাটছাঁট এগিয়ে নিতে চান, আবার কেউ কেউ স্বাস্থ্যসেবার মতো কর্মসূচিতে অর্থ কমানোর বিষয়ে উদ্বিগ্ন।

বিদ্রোহী পাঁচ রিপাবলিকান সদস্য বলছেন, হাউজ স্পিকার মাইক জনসন মেডিকএইড কর্মসূচিতে আরও ব্যয় কমাতে রাজি না হলে তারা বিলের বিরোধিতা অব্যাহত রাখবেন। মেডিকএইড নিম্ন আয়ের আমেরিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কর্মসূচি, যার ওপর তাদের নির্বাচনী এলাকার অনেকেই নির্ভরশীল। তারা ডেমোক্র্যাটদের সময়ে করা "পরিবেশবান্ধব জ্বালানিতে কর অব্যাহতির" বিষয়টি বাতিলের প্রস্তাবও বিলে অন্তর্ভুক্ত করতে চান।

টেক্সাসের রিপাবলিকান চিপ রায়, যিনি বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, বলেন, "এই বিলটি খুব দুর্বল।" প্রস্তাবিত বিলে কর ছাড় কিছুটা সম্প্রসারণের কথা বলা হয়েছে, যা ট্রাম্পের প্রথম মেয়াদেও বাস্তবায়ন করা হয়েছিল। ট্রাম্প বকশিসের ওপর কর না থাকার বিষয়টি বিলে অন্তর্ভুক্ত করার কথা বললেও, সমালোচকরা বলছেন, এই বিল মূলত ধনীদেরই সুবিধা দেবে।

ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবে বিলটির বিরোধিতা করছে। তারা স্বাস্থ্যসেবার কর্মসূচিতে খরচ কমানোর বিপক্ষে এবং লাখ লাখ আমেরিকান যে ভর্তুকি মূল্যে স্বাস্থ্যসেবা পান, সেই প্রকল্পে কাটছাঁটের বিরোধিতা করছেন। পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট ব্রেনডান বয়লে বলেন, "আর কোনো বিল, আইন বা ঘটনা অতীতে এভাবে লাখ লাখ আমেরিকানের স্বাস্থ্যসেবার সুযোগ নষ্টের কারণ হয়নি, এমনকি তীব্র মন্দার সময়েও নয়।"

কংগ্রেসের জয়েন্ট ট্যাক্স কমিটির মতে, বিলটি পাস হলে আগামী দশ বছরে কর ছাড়ের মূল্য হবে ৩ দশমিক ৭২ ট্রিলিয়ন ডলার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ