ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রেমিট্যান্স ২৫ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) দেশের
  • আপলোড সময় : ১২ মে ২০২৫, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৫, দুপুর ২:০ সময়
রেমিট্যান্স ২৫ বিলিয়ন ডলার ছাড়াল
বাংলাদেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) দেশের প্রবাসীরা মোট ২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা পূর্ববর্তী যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর আগে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ২১ দিনে প্রবাসীরা ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০.৭% বেশি । 
এই প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। মার্চের শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ঈদের মাস মার্চে দেশের ইতিহাসে রেকর্ড প্রায় ৩৩০ কোটি ডলারের রেমিট্যান্স আসে দেশে। ঈদের পর রেমিট্যান্সের গতি অব্যাহত রয়েছে। গত এপ্রিল মাসে প্রবাসীরা ২৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আর চলতি মে মাসের প্রথম সাতদিনে রেমিট্যান্স এসেছে ৬০১ মিলিয়ন ডলার। সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মে পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি (২৫ দশমিক ২৭ বিলিয়ন) ডলার। অথচ গত অর্থবছরের একই সময়ে ১ হাজার ৯৭২ কোটি ( ১৯ দশমিক ৭২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।

তথ্যানুযায়ী, গত বছরের আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতি মাসেই রেমিট্যান্স বাড়ছে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ডলার। সেপ্টেম্বরে এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ ডলার এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। চলতি বছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস