ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

১৪ বার চেষ্টার পর সালমানের পরামর্শে গর্ভবতী হয়েছিলেন নায়িকা

রঙিন রিল জীবনের মতোই কৃষ্ণা অভিষেকের বাস্তব জীবনও নাটকীয়তা ও আবেগে পরিপূর্ণ। 'দ্য কাপিল শর্মা শো'-এর জনপ্রিয় এই
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ৪:৩১ সময়
১৪ বার চেষ্টার পর সালমানের পরামর্শে গর্ভবতী হয়েছিলেন নায়িকা ছবি : সংগৃহীত
রঙিন রিল জীবনের মতোই কৃষ্ণা অভিষেকের বাস্তব জীবনও নাটকীয়তা ও আবেগে পরিপূর্ণ। 'দ্য কাপিল শর্মা শো'-এর জনপ্রিয় এই কমেডি তারকার ব্যক্তিগত জীবনের সূচনা ঘটে বলিউড অভিনেত্রী কাশ্মিরা শাহের সঙ্গে একটি হঠাৎ সম্পর্কের মাধ্যমে। যা শুরু হয়েছিল ওয়ান নাইট স্ট্যান্ড দিয়ে, পরবর্তীতে রূপ নেয় গভীর ভালোবাসায় এবং শেষমেশ বিবাহবন্ধনে।

একটি সিনেমার শুটিং সেটে প্রথম দেখা হয়েছিল কৃষ্ণা ও কাশ্মিরার। তারপর দীর্ঘ সময় তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন। শেষমেশ ২০১৩ সালের ২৪ জুলাই তারা বিয়ে করেন, যদিও বিয়ের প্রস্তাব আসে তার একদিন আগেই, ২৩ জুলাই। তবে তাদের সম্পর্কের এই যাত্রাপথ ছিল না খুব সহজ।

দাম্পত্য জীবনে অনেকটা সময় কাটানোর পর তারা সন্তান নেওয়ার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হন। কাশ্মিরা শাহ একটানা ১৪ বার গর্ভধারণে ব্যর্থ হন, যা তাদের জীবনে ছিল গভীর এক মানসিক ধাক্কা। এই কঠিন সময়েই পাশে দাঁড়ান বলিউড সুপারস্টার সালমান খান। তিনি কৃষ্ণা ও কাশ্মিরাকে পরামর্শ দেন সন্তান নেওয়ার জন্য বিকল্প পদ্ধতির—সারোগেসির।

সালমান শুধু একজন সহকর্মী ছিলেন না, ছিলেন কৃষ্ণা-কাশ্মিরা পরিবারের ঘনিষ্ঠজনও। এমনকি তারকাখ্যাতি পাওয়ার অনেক আগেই তাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সালমানের পরামর্শ মেনে তারা আইভিএফ পদ্ধতির মাধ্যমে সারোগেসি গ্রহণ করেন এবং ২০১৭ সালে যমজ সন্তানের বাবা-মা হন।

আজ কৃষ্ণা ও কাশ্মিরার জীবনে আছে আনন্দ, সাফল্য এবং দুই সন্তানকে ঘিরে সুখের আবহ। আর সেই সুখের পেছনে বলিউডের ভাইজান সালমান খানের অবদানও কম নয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস