ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

যুক্তরাষ্ট্র-চীনকে ধন্যবাদ, ‘ঐতিহাসিক বিজয়’ দাবি শেহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুদ্ধবিরতিকে তার দেশের জন্য ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন এবং এই চুক্তিতে সহায়ক ভূমিকা
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
যুক্তরাষ্ট্র-চীনকে ধন্যবাদ, ‘ঐতিহাসিক বিজয়’ দাবি শেহবাজ শরিফের ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুদ্ধবিরতিকে তার দেশের জন্য ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন এবং এই চুক্তিতে সহায়ক ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (১০ মে) মধ্যরাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “পাকিস্তান শান্তি চায়। কোটি কোটি মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে চীনকে তিনি “অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য বন্ধু” হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ দেশ হিসেবে স্বীকৃতি দেন।

শেহবাজ শরিফ বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে দেশের স্বার্থ রক্ষা করেছে। এই ঐক্য ও প্রতিরোধের মাধ্যমেই আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছি।”

ভাষণের শুরুতে তিনি উল্লেখ করেন, “স্বাধীনতাকে কেউ চ্যালেঞ্জ করলে আমরা উপযুক্ত জবাব দিতে জানি।” একই সঙ্গে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে তিনি ভাষণে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, “এই চুক্তি শুধু দুই দেশের জন্য নয়, গোটা অঞ্চলের শান্তি ও কল্যাণের জন্যই জরুরি।”

পানি বণ্টন ও কাশ্মীরসহ অন্যান্য বিবাদমান ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানের আশাও প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা