ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্যবস্তু

ভারত শুক্রবার (৯ মে) রাতের শেষ ভাগে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক
  • আপলোড সময় : ১০ মে ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৫, দুপুর ১২:৬ সময়
ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছবি : সংগৃহীত
ভারত শুক্রবার (৯ মে) রাতের শেষ ভাগে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক গোয়েন্দা বিভাগ (ডিজিএফআই)। এক বিবৃতিতে ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে তারা রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটির ওপর চালানো হামলা প্রতিহত করেছে। সংবাদমাধ্যমটির বরাতে বলা হয়, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় নূর খান ঘাঁটির দিকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের চেষ্টা চলছিল।

নূর খান বিমানঘাঁটি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে বিবেচিত, যেখান দিয়ে আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ অতিথিরা যাতায়াত করে থাকেন। সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইরও এই ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে এসেছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ভারতের হামলায় নূর খান ঘাঁটিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিওতে একটি ঘাঁটি সদৃশ স্থানে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় বিমান থেকে ছোড়া এয়ার-টু-সারফেস মিসাইল ব্যবহার করেছে ভারত। কিছু মিসাইল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ঘাঁটির কাছে আঘাত হানে, যদিও ঘাঁটির কোনো গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে পাকিস্তান।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তান মধ্যরাত থেকে আজ (১০ মে) দুপুর পর্যন্ত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখে।

ডিজিএফআই মহাপরিচালক ভারতের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এবার ভারত দেখতে পাবে আমাদের জবাব কেমন হয়।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি