ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশ ছাড়লেন

৫ আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশ ত্যাগ
  • আপলোড সময় : ৮ মে ২০২৫, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ৮ মে ২০২৫, দুপুর ২:৪৬ সময়
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশ ছাড়লেন ছবি : সংগৃহীত
৫ আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশ ত্যাগ করেছেন।

বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

জানা গেছে, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা দায়ের হয় ২০২৫ সালের ১৪ জানুয়ারি। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত আছে।

এর আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের হলেও তাতে আবদুল হামিদের নাম আসেনি। তবে ১৪ জানুয়ারির মামলার পর তার নাম সরাসরি উঠে আসে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা