ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি আগামী ১৩ মে

জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নেওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামী যে আপিল
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ৪:১ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ৪:১ সময়
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি আগামী ১৩ মে ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নেওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামী যে আপিল করেছে, তার শুনানির জন্য আগামী মঙ্গলবার, ১৩ মে দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ সিদ্ধান্ত দেয়। জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্রুত শুনানির আবেদন করলে আদালত শুনানির দিন নির্ধারণ করে।

এর আগে ১২ মার্চ এই আপিলের আংশিক শুনানি হয়, তবে এরপর আর তা চলেনি।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৪ জন হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যেখানে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন অবৈধ ঘোষণার দাবি তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয়।

এরপর একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২০১৮ সালের অক্টোবরে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত ইসলামী আপিল বিভাগে আপিল করে, যার প্রাথমিক শুনানি ২০২3 সালের ৩ ডিসেম্বর শুরু হয়। দীর্ঘ বিরতির পর আবারও বিষয়টি শুনানির পর্যায়ে এসেছে।

নিবন্ধন ফিরে পেলে জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীক ও দলীয় পরিচয়ে অংশ নিতে পারবে—এমনটাই তাদের আইনি প্রচেষ্টার লক্ষ্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?