জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ অগাস্ট) আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করে ১৯৭৫ এর ১৫ অগাস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করে, জাতীয় সংগীত ও সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপত্বিতে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ।
এ সময় বক্তব্য দেন, প্রাধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, প্রাধান বক্তা দাতু শ্রী কামরুল জামান কামাল সিনিয়র সহসভাপতি মালয়েশিয়া আওয়ামী লীগ।
প্রধান বক্তা তার বক্তব্য বলেন আমরা এমন একজাতি, যে জাতি তার জাতির পিতা কে হত্যা করে। আমাদের লজ্জা হওয়া উচিত। যে আমাদের ভাষা থেকে শুরু করে দেশ উপহার দিয়েছেন আমরা তাকে সপরিবার হত্যা করেছি।
তিনি বলেন আমরা জাতি হিসাবে যে ভুল করেছি আগামীতে একই ভুল না করি। দেশ ও জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে, তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি এ কামাল চৌধুরী, কাইয়ুম সরকার, দাতু শ্রী আক্তার হোসেন, মনিরুল জামান মনির, হুমায়ুন কবির, দাতু শ্রী জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভূয়া , সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, উপ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন টাবলু,
যুবলীগের যুগ্ম আহবায়ক মনসুর আল বাসার, শেখ জহির, মাসুদর আলাম রনি, মালয়েশিয়া আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক, সিরাজ, মোকলেসুর রহমা,মালয়েশিয়া মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইস জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন