ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

৮ হাজার কোটি টাকার ইক্যুইটিকে শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত

সরকারের ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকার ইক্যুইটিকে শেয়ারে পরিণত করতে চায় পাওয়ার গ্রিড
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, বিকাল ৬:১ সময়
৮ হাজার কোটি টাকার ইক্যুইটিকে শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত ছবি : সংগৃহীত

সরকারের ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকার ইক্যুইটিকে শেয়ারে পরিণত করতে চায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। একই সঙ্গে পরিশোধিত মূলধনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

বুধবার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সচিব জাহাঙ্গীর আজাদ গণমাধ্যমকে বলেন, সরকারের ইক্যুইটির অর্থকে শেয়ারের রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানি ২০ কোটি ১০ লাখ ৮০ সাধারণ শেয়ার ইস্যু করবে। এই শেয়ার অভিহিত মূল্যের সঙ্গে আরও ১০ টাকা প্রিমিয়াম থাকবে। যার ফলে এর মূল্য হবে ৪০২ কোটি ১৬ লাখ টাকা। এ ছাড়াও ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে।

সূত্র জানায়, সবমিলিয়ে ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকার সমপরিমাণের শেয়ার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন ক্রমে সরকারের বিদুৎ বিভাগের অনুকূলে ইস্যু করা হবে। এর জন্য আগামী ২ সেপ্টেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই।

অন্যদিকে ২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা। এটিকে ১৫ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা