ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

ইউক্রেনে রাশিয়ার হামলা, ২২ দিনের শিশুসহ নিহত ৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ দিনের এক শিশুও রয়েছে। এছাড়াও এ হামলায়
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১০:৩৮ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১০:৩৮ সময়
ইউক্রেনে রাশিয়ার হামলা, ২২ দিনের শিশুসহ নিহত ৭ ছবি : সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ দিনের এক শিশুও রয়েছে। এছাড়াও এ হামলায় প্রাণ হারিয়েছে তার ১২ বছর বয়সী ভাই ও বাবা-মা। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় কর্মকর্তারা। সোমবার (১৪ আগস্ট) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মা রয়েছেন।


ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন। ক্লাইমেনকো বলেছেন, ‘সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে। তারা আর কিছু বোঝে না।’

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী পরে শায়রোকা বালকা গ্রামে চালানো রুশ ওই হামলার কিছুক্ষণ পরের ছবি শেয়ার করেন। ওই ছবিতে হামলার শিকার ভবন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রাশিয়ার এই গোলাবর্ষণে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে খেরসনের শায়রোকা বলকা গ্রামে ‘নৃশংস’ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে দেওয়া নিজের প্রতিদিনের ভাষণে তিনি বলেন, ‘পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুকন্যা রয়েছে, যার বয়স মাত্র ২২ দিন। তার ভাই, মাত্র ১২ বছর বয়সী। মা ওলেসিয়াও মারা গেছে... তিনি মাত্র ৩৯ বছর বয়সী।’

তিনি আরও বলেন, শুধুমাত্র খেরসনে রাশিয়ান গোলাবর্ষণের ১৭ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে এবং এর বাইরেও অনেক এলাকায় গোলাবর্ষণ হয়েছে। এসময় রাশিয়াকে তার সব অপরাধের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা