ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদকে সংবর্ধনা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ৫ নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদকে (ক্যাপ্টেন বাবুল) সংবর্ধনা দেওয়া হয়েছে।
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ৩:৪৫ সময়
আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদকে সংবর্ধনা ছবি : সংগৃহীত
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ৫ নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদকে (ক্যাপ্টেন বাবুল) সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চন্দ্রেরবাড়ি বাজারে মদিনা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে আর্থ-সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র ‘অবারিত বাংলা’।

অবারিত বাংলার সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার।

এ অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত নূর মোহাম্মদ তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট তুলে ধরেন।

অবারিত বাংলার সহসভাপতি অলক কুমার মিত্রের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান।

বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, লেখক-গবেষক মুনীর মোরশেদ, এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালক বিএম শোয়েব, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হেলেনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ