ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১২ আগস্ট) রাত ২টার দিকে রেলওয়ে স্টেশনের কাছে ওই
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১১:৫১ সময়
কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১২ আগস্ট) রাত ২টার দিকে রেলওয়ে স্টেশনের কাছে ওই অফিসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ২টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, রাতে হাঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে ভবনের বিভিন্ন কক্ষের ভেতর ফাইলপত্র সবই অক্ষত রয়েছে। এ ছাড়া নির্বাহী প্রকৌশলীর কক্ষেরও সবকিছুই অক্ষত আছে।

অগ্নিকাণ্ডে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা