ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিজেপি নেত্রীকে খুন করে লাশ ভাসিয়ে দিলেন স্বামী

নিখোঁজের এক সপ্তাহ পর জানা গেল স্বামীর হাতে খুন হয়েছেন মধ্যপ্রদেশের জব্বলপুরে বিজেপি নেত্রী সানা খান। মহারাষ্ট্রে বিজেপির
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১০:৫৮ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১০:৫৮ সময়
বিজেপি নেত্রীকে খুন করে লাশ ভাসিয়ে দিলেন স্বামী ছবি : সংগৃহীত

নিখোঁজের এক সপ্তাহ পর জানা গেল স্বামীর হাতে খুন হয়েছেন মধ্যপ্রদেশের জব্বলপুরে বিজেপি নেত্রী সানা খান। মহারাষ্ট্রে বিজেপির সংখ্যালঘু শাখার সভাপতি ছিলেন তিনি। জব্বলপুরের পুলিশ জানিয়েছে, সানা খানকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, তিনি মধ্যপ্রদেশের জবলপুরে গিয়েছিলেন গত ১ আগস্ট। ব্যবসার সূত্রে অমিত ওরফে পাপ্পু সাহু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে। দুদিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল তার। কিন্তু তিনি আর ফেরেননি। ঘটনায় অভিযোগের তীর ছিল পাপ্পুর দিকেই। তিনি সেখানকার কুখ্যাত এক অপরাধী। তার সঙ্গে বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন সানা। তাই তার নিখোঁজ হওয়ার পেছনে হাত থাকতে পারে পাপ্পুর, এমন সম্ভাবনাও ছিল। পরে প্রকাশ্যে আসে, ওই পাপ্পুই সানার স্বামী। তিনি আগেই তাকে খুনের হুমকি দিয়েছিলেন বলে খবর।

জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন পাপ্পু। সানাকে মেরে তার দেহ হিরণ নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তিনি। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সানা-পাপ্পুর মধ্যে দীর্ঘদিনের অশান্তির মূলে রয়েছে টাকাপয়সা সংক্রান্ত সমস্যা। আর সেই কারণেই স্ত্রীকে খুন করেছেন অমিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস