আমাদের প্রিয়নবী
হযরত মুহাম্মদ (সা:) পানি পান করার ক্ষেত্রে কিছু সুন্নতসমূহ আদায় করার নির্দেশ দিয়েছেন।
যেমন:
১. ডান হাতে পান করা। (মুসলিম : ২/১৭২)
২. বসে পান করা।—(মুসলিম : ২/১৭৩)
৩. শুরুতে বিসমিল্লাহ এবং পরে আলহামদুল্লিহ বলা । (তিরমিযি : ২/১০)
৪. তিন শ্বাসে পান করা এবং প্রতি স্বাস নেয়ার সময় মুখ থেকে পাত্র আলাদা করে নেয়া।—(মুসলিম : ২/১৭৪)
৫. পাত্র ভাঙ্গা হলে ভাঙ্গা পার্শ থেকে পান না করা।-(আবু দাউদ : ২/১৬৭)
৬. মশকে মুখ লাগিয়ে পান না করা। অনুরূপভাবে কোনো বড় পাত্রেও মুখ না লাগানো। এমন পাত্র থেকেও পান না করা যা থেকে হঠাৎ এক সাথে অনেক পানি চলে আসার সম্ভাবনা রয়েয়ে বা তাতে কোনো বিষাক্ত পোকা থাকার সম্ভাবনা থাকে। (বুখারি : ২/৮৪১, মুসলিম : ২/১৭৩)
৭. পান করার পর নিম্নোক্ত দোয়া পড়া—
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا عَذَّبًا فُرَانًا بِرَحْمَتِهِ وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَجًا بِذُنُوبِنَا -
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে সুমিষ্ট পানি পান করিয়েছেন। আমাদের গোনাহের কারণে তা লবনাক্ত বানিয়ে দেন নি। (তাফসিরে রুহুল মায়ানি)
৮. পানি পান করার পর যদি অন্য কাউকে দিতে হয় তাহলে প্রথমে ডান দিকের ব্যক্তিকে দিবে। আর এ ধারাবাহিকতায় মজলিসের সকলকে দিবে। চা, শরবত অন্যকে দেয়ার ক্ষেত্রেও একই বিধান। (বুখারি : ২/৮৪০, মুসলিম : ২/১৭৪)
৯. দুধ পান করার পর এই দোয়া পড়বে—
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ -
অর্থ : হে আল্লাহ! এই দুধে আমাদের জন্য বরকত দান করুন এবং তা আমাদের জন্য আরও বাড়িয়ে দিন।—(আবু দাউদ : ২/১৬৮, তিরমিযি : ২/১৮৩)
১০. পরিবেশনকারী সবার পর পান করবে। (মুসলিম, তিরমিযি)
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন