ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

পানি পান করার সুন্নাতসমূহ

আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) পানি পান করার ক্ষেত্রে কিছু সুন্নতসমূহ আদায় করার নির্দেশ দিয়েছেন। যেমন:১. ডান হাতে
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, সকাল ৯:৪ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, সকাল ৯:৪ সময়
পানি পান করার সুন্নাতসমূহ পানি পান করার সুন্নাতসমূহ

আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) পানি পান করার ক্ষেত্রে কিছু সুন্নতসমূহ আদায় করার নির্দেশ দিয়েছেন। যেমন:

১. ডান হাতে পান করা। (মুসলিম : ২/১৭২)

২. বসে পান করা।—(মুসলিম : ২/১৭৩)

৩. শুরুতে বিসমিল্লাহ এবং পরে আলহামদুল্লিহ বলা । (তিরমিযি : ২/১০)

৪. তিন শ্বাসে পান করা এবং প্রতি স্বাস নেয়ার সময় মুখ থেকে পাত্র আলাদা করে নেয়া।—(মুসলিম : ২/১৭৪)

৫. পাত্র ভাঙ্গা হলে ভাঙ্গা পার্শ থেকে পান না করা।-(আবু দাউদ : ২/১৬৭)

৬. মশকে মুখ লাগিয়ে পান না করা। অনুরূপভাবে কোনো বড় পাত্রেও মুখ না লাগানো। এমন পাত্র থেকেও পান না করা যা থেকে হঠাৎ এক সাথে অনেক পানি চলে আসার সম্ভাবনা রয়েয়ে বা তাতে কোনো বিষাক্ত পোকা থাকার সম্ভাবনা থাকে। (বুখারি : ২/৮৪১, মুসলিম : ২/১৭৩)

৭. পান করার পর নিম্নোক্ত দোয়া পড়া—

الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا عَذَّبًا فُرَانًا بِرَحْمَتِهِ وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَجًا بِذُنُوبِنَا -

অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে সুমিষ্ট পানি পান করিয়েছেন। আমাদের গোনাহের কারণে তা লবনাক্ত বানিয়ে দেন নি। (তাফসিরে রুহুল মায়ানি)

৮. পানি পান করার পর যদি অন্য কাউকে দিতে হয় তাহলে প্রথমে ডান দিকের ব্যক্তিকে দিবে। আর এ ধারাবাহিকতায় মজলিসের সকলকে দিবে। চা, শরবত অন্যকে দেয়ার ক্ষেত্রেও একই বিধান। (বুখারি : ২/৮৪০, মুসলিম : ২/১৭৪)

৯. দুধ পান করার পর এই দোয়া পড়বে—

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ -

অর্থ : হে আল্লাহ! এই দুধে আমাদের জন্য বরকত দান করুন এবং তা আমাদের জন্য আরও বাড়িয়ে দিন।—(আবু দাউদ : ২/১৬৮, তিরমিযি : ২/১৮৩)

১০. পরিবেশনকারী সবার পর পান করবে। (মুসলিম, তিরমিযি)

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?