ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: চিফ হুইপের মন্তব্যের জবাবে হাসনাত টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে: তাসনিম জারা গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

হাওয়াইতে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা ৬৭ জন

হাওয়াই রাজ্যের মাউই কাউন্টিতে এক ভয়াবহে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৭ জন। আরো কয়েকশ' লোক এখনো নিখোঁজ,
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৩, দুপুর ১১:১০ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৩, দুপুর ১১:১০ সময়
হাওয়াইতে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা ৬৭ জন হাওয়াইতে বিধ্বংসী দাবানলের দৃশ্য

হাওয়াই রাজ্যের মাউই কাউন্টিতে এক ভয়াবহে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৭ জন। আরো কয়েকশ' লোক এখনো নিখোঁজ, এবং অগ্নিনির্বাপন কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

লাহাইনার বাসিন্দাদের শুক্রবার প্রথমবারের মতো বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছিল যেহেতু দাবানল শতাব্দী প্রাচীন শহরের বিশাল অংশকে ছাই ধ্বংসস্তূপের নরকে পরিণত করেছে।

গভর্নর জোস গ্রিন দিনটিকে ‘হৃদয়বিদারক দিন’ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে রাজ্যের ঐতিহাসিক নগরী লাহাইনার অন্তত ১৭০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

তিনি জানান, শহরটির ৮০ শতাংশ এলাকা দাবানলের আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে। হাওয়াইয়ের ভোক্তা সুরক্ষা দপ্তর (ওসিপি) মাউই দ্বীপে সকল পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে।

ওসিপি এক বিবৃতিতে বলেছে, “ পরবর্তী জরুরি ঘোষণা না দেয়া পর্যন্ত বা প্রত্যাহারের ঘোষণা না দেয়া পর্যন্ত; এই নির্ধারিত মূল্য অন্তত এই মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।”


সর্বোচ্চ দাম বেঁধে দেয়ার অর্থ হলো, জরুরি অবস্থা জারি করার আগের মূল্যে, সব পণ্য বিক্রি করতে হবে। ওসিপি জানায়, বেঁধে দেয়া দামের আওতায় থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে, খাদ্য, পানি, বরফ, পেট্রোল, রান্নার জ্বালানি, ব্যাটারি, জেনারেটর, চিকিৎসা উপকরণ এবং নির্মাণ সামগ্রী।

কর্মকর্তারা বলছেন, তাদের আশঙ্কা, বিগ আইল্যান্ডে ১৯৬১ সালের সুনামিতে ৬১ জন নিহত হওয়ার পর, মাউইর এই দাবানল হতে যাচ্ছে হাওয়াইয়ের সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ