ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবি, ৪১ জনের মৃত্যু

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে ৪১ জনের মৃত্যু হয়েছে। জাহাজটিতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিলেন। ভূমধ্যসাগরীয়
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫০ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫০ সময়
ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবি, ৪১ জনের মৃত্যু ছবি : সংগৃহীত
ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে ৪১ জনের মৃত্যু হয়েছে। জাহাজটিতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিলেন। ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে এ ঘটনাটি ঘটেছে। খবর এনডিটিভির।

বুধবার (৯ আগস্ট) বেঁচে যাওয়া আইভরি কোস্ট ও গিনি থেকে আসা ওই চার অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসায় পৌঁছান। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী আছেন। তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। এই বিপর্যয় থেকে বেঁচে ফিরে চারজন যাত্রী স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়ে জানান।

বেঁচে ফেরা ওই চার ব্যক্তি উদ্ধারকর্মীদের জানিয়েছেন, তারা একটি ছোট জাহাজে করে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন, পথে জলযানটি ডুবে যায়। যে জাহাজটিতে তারা উঠেছিলেন তাতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার তাদের জাহাজ স্যাফাক্স থেকে রওনা হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায় জাহাজটি। এরপর একটি মালবাহী জাহাজ তাদের উদ্ধার করে ইতালির কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।

এদিকে, ইতালির কোস্টগার্ড গত রোববার ওই এলাকায় দুটি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কিনা, তা পরিষ্কারভাবে জানা যায়নি।

স্যাফাক্স থেকে লাম্পেদুসা সাগরপথে দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। উন্নত জীবন ও নিরাপত্তার জন্য ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি একটি জনপ্রিয় বহির্গমন পথ হয়ে উঠেছে। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহল বোটগুলো ও বিভিন্ন ত্রাণগোষ্ঠী লাম্পেদুসার কাছে হাজির হওয়া প্রায় ২০০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা