ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

কারিগরি ত্রুটি কাটিয়ে চালু হয়েছে মেট্রোরেল

কারিগরি ত্রুটি কাটিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা পর আবারও চালু হলো মেট্রোরেল চলাচল। এর আগে সকাল সাড়ে ৯টার
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ২:৩৩ সময়
কারিগরি ত্রুটি কাটিয়ে চালু হয়েছে মেট্রোরেল ছবি : সংগৃহীত

কারিগরি ত্রুটি কাটিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা পর আবারও চালু হলো মেট্রোরেল চলাচল। এর আগে সকাল সাড়ে ৯টার পর বন্ধ হয়ে যায় এর চলাচল।

বুধবার (৯ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কারিগরি ত্রুটি সারানোর পর পুনরায় চালু হয় মেট্রোরেল।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান, সার্কিট ডাউন হয়েছিলো। অটোমেটিকভাবেই আবার ঠিক হয়ে গিয়েছিলো। তবে কোথায়, কেন এই সমস্যা হলো তা ফিজিক্যালি দেখতেই দুই ঘণ্টা বন্ধ রাখা হয়েছিলো। যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে রিপোর্ট দিবে। আর যেনো এমন না হয় সেই ব্যবস্থা নেয়া হবে।

কর্তৃপক্ষ জানায়, বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে, যার কারণে সমস্যা দেখা দিয়েছে। বন্ধের পর থেকে কর্তৃপক্ষ স্টেশনে মাইকিং করে জানায়, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর আবারও চলবে; ততক্ষণ অপেক্ষা করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?