ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা হুথিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া: বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মণি সৌদি আরবকে ইসরায়েলের সহায়তার প্রস্তাব: হতে পারে রাজনৈতিক ‘ফাঁদ’ ‘ইয়ামাল এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়’ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে হার দিয়ে শুরু টাইগারদের অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির দুই নেতা

কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ

কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩৪ সময়
কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৯ আগস্ট) ৯টার পর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড়। অনেক যাত্রী কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন টিকিট কাটার জন্য। তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় কোনো যাত্রীকে আপাদত টিকিট দেওয়া হচ্ছে না।

যাত্রীরা জানান, সকাল ৯টা ৩৫ মিনিটের ট্রেন স্টেশন ছেড়ে যায়নি। যাত্রীরা টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন। অনেকে সাড়ে ৯টার আগে স্টেশনে এসেছেন। কিন্তু কাউকে টিকিট দেওয়া হচ্ছে না।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, আমাদের ধারণা বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে।

তিনি আরও জানান, কোথায় সমস্যা হয়েছে বিষয়টি দেখতে তাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছে। সমস্যা খুঁজে বের করে তা ঠিকঠাক করার পর মেট্রোরেল চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা