ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে কর্ণফুলীতে নিম্নাঞ্চল প্লাবিত, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে গত কয়েকদিনের অতিবর্ষণ এবং জোয়ারের পানির অতিরিক্ত চাপের কারনে উপজেলার ৫ ইউনিয়নের কয়েক হাজার বাড়ি পানিবন্দি
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৭ সময়
অতিবৃষ্টিতে কর্ণফুলীতে নিম্নাঞ্চল প্লাবিত, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে গত কয়েকদিনের অতিবর্ষণ এবং জোয়ারের পানির অতিরিক্ত চাপের কারনে উপজেলার ৫ ইউনিয়নের কয়েক হাজার বাড়ি পানিবন্দি হয়ে পড়েছে । এরমধ্যে উপজেলার শিকলবাহা, চরপাথরঘাটা, জুলধা এবং চরলক্ষ্যা ইউনিয়নের অধিকাংশ  এলাকা প্লাবিত হয়েছে।ভেঙে পড়েছে বিদ্যুৎ সংযোগের খুঁটি। এ সময় আশেপাশের এলাকা কয়েকঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। ওই ইউনিয়নের অধিকাংশ এলাকা নিচু হওয়ায় জোয়ারের পানিও বেশি ঢুকেছে। এরমধ্যে অতিবর্ষণের ফলে পানি বেড়ে লোকালয় প্লাবিত করেছে। শিকলবাহা ইউনিয়নের আমেনা রহমান প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলের মাঠে ৩ ফুটের বেশি উপরে পানি জমে গেছে। অন্যদিকে শিকলবাহার তাতিয়াপুকুর এলাকায় গিয়ে দেখা যায়। ওই এলাকার কয়েকহাজার হাজার বাড়িতে পানি ঢুকেছে। কারো কারো ঘরের আসবাব,  ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও উপজেলার জুলদা, বড় উঠান, চরপাথরঘাটা, চরলক্ষ্যা এলাকাও কোথাও হাটু পরিমাণ পানি উঠছে, রাস্তার মধ্যে যান চলাচলের বিগ্ন ঘটছে।

শিকলবাহা ইউনিয়ন পরিষদ ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আজাদ বলেন, শিকলবাহার খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি ও জোয়ারের পানি নামছে না। এখানে হাজার হাজার বাড়িঘরে পানি ঢুকেছে। আমার নিজের ঘরও পানিতে ভাসছে। এই মুহূর্তে আমরা অসহায় বোধ করছি।

স্থানীয়রা বলেন, এইরকম পানি কখনো দেখি নাই, একসপ্তাহ যাবৎ বাড়িঘরে পানি ঢুকেছে। ঘরের সবকিছু ভিজে গেছে। দুঃশ্চিতায় রয়েছি।  

এরমধ্যে কর্ণফুলী উপজেলা প্রশাসন উপজেলার ৫ ইউনিয়নে ১৯ টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী।

তিনি বলেন, অতিবর্ষণের কারণে কর্ণফুলীতে বাড়িঘর পানিবন্দি হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে । এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হচ্ছে।  জরুরী মুহূর্তে যোগাযোগের জন্য কন্ট্রোল রুমও খুলেছে প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?