ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময়
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ৪:৪৩ সময়
আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

আটকৃতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর শালগাম কুমারিয়াবাড়ী এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. রানা মিয়া (২৬), গাজীপুরের কাশিমপুর থানার সরুপাইতলী এলাকার হাজী মো. আবুল বাসারের ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৩৫) এবং নড়াইলের কালিয়া থানার কলামনখালী এলাকার সুলতান আহমেদের মেয়ে আফরোজা খাতুন ওরফে জলি (৩৪)।

ডিবি পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ডিবির ফোর্সসহ অভিযান চালিয়ে রানা মিয়া ও শফিকুল ইসলাম নামে দুই মাদক কারবারিকে আটক করে ডিবির এসআই মো. আনোয়ার হোসেন।

এসময় তাদের তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে আফরোজা খাতুন ওরফে জলি নামে এক নারী মাদক কারবারিকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে ডিবির এসআই মো. মাজহারুল ইসলাম।

পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?