ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ভাইরাল ছবির পেছনের ঘটনা জানালেন অপু বিশ্বাস

যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতের কাছাকাছি একটি জায়গায় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঘুরছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ঘুরতে
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৩ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৩, দুপুর ৪:২৩ সময়
ভাইরাল ছবির পেছনের ঘটনা জানালেন অপু বিশ্বাস ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতের কাছাকাছি একটি জায়গায় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঘুরছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ঘুরতে ঘুরতে একপর্যায়ে ক্লান্ত শরীরে ঝিমিয়ে পড়েন বাবা-ছেলে। সন্তানকে বেঞ্চে শুইয়ে শাকিব বসে পড়েন পথে। এমনই একটি ছবি ভাইরাল হয় নেটপাড়ায়।

‘প্রিয়তমা’ ছবি নিয়ে মার্কিন মুলুকে গিয়েছেন শাকিব। অন্যদিকে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ছেলে জয়কে নিয়ে সেদেশে গিয়েছিলেন শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে দেখা হয়েছে শাকিব-অপুর। ছেলেকে নিয়ে ঘুরেছেন তারা।

সম্প্রতি ঢাকায় ফিরেছেন ঢালিউড কুইন অপু। এরপর মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখানেই শাকিব ও জয়ের ভাইরাল হওয়া ছবির বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে অপু বলেন, ‘জয় একটি রেস্তোরাঁয় খাচ্ছিল। ও নাগেট খেতে খুব পছন্দ করে। নাগেট খেতে খেতে ওর মনে হলো অনেক বেশি টায়ার্ড লাগছে, ঘুমাবে। তখন বেঞ্চে শুয়ে পড়েছে। শুয়ে হঠাৎ করে ও তার বাবাকে ডেকে বলছিল, বাবা তোমাকে এখানেই (নিচে) বসতে হবে। বেঞ্চে তো জায়গা নেই। থাকলে বাবাকে উপরেই বসাত।’

অপু আরও বলেন, ‘জয় তো বেশ লম্বা হয়ে গেছে। শুয়ে বেঞ্চটাকে ফিলআপ করে ফেলেছে। তখন শাকিব ওখানে (নিচে) বসল। তখন আমার মনে হয়েছিল, বাহ! দারুণ একটা দৃশ্য। একটা ছবি ক্যাপচার করি।’

অপুর তোলা এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন সুপারস্টার নিজেই। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়েছিল অন্তর্জালে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা