ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রংপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার রংপুর সফর করবেন। রংপুর জিলা স্কুল মাঠে ১০
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫১ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫১ সময়
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রংপুর ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার রংপুর সফর করবেন। রংপুর জিলা স্কুল মাঠে ১০ লাখ মানুষের বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ১২ বছর আগে ২০১১ সালে তিনি এখানে শেষবার ভাষণ দেন।

সমাবেশে তিনি ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা করবেন।

প্রধানমন্ত্রী ২০১৮ সাল থেকে প্রায় পাঁচ বছর পরে রংপুর বিভাগীয় সদর দপ্তরে আসছেন। এ খবরে পুরো রংপুর উৎসবমুখর হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে নানা প্রস্তুতি।

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। মহাসমাবেশে দশ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বাসসকে বলেন, আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন তারা। এ লক্ষ্যে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসমাবেশ সফল হবে এবং রংপুরের জনগণ খুশি হবে। কারণ প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’