ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ

আজ থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন তেল। বাজারে খোলা তেল বিক্রিতে শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৩, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৩, সকাল ৯:৪৪ সময়
আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ ছবি : সংগৃহীত

আজ থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন তেল। বাজারে খোলা তেল বিক্রিতে শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর হচ্ছে । আর সরকারের এই সিদ্ধান্ত কার্যকরে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চলতি বছরের জানুয়ারি থেকে খোলা সয়াবিন তেল বিক্রির সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। তবে সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগস্টের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরে সম্মত হয়।

আরো পড়ুনঃ আগামী ১১ জুলাই থেকে রুপিতে লেনদেন শুরু

গত ২৬ জুলাই এক অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানান, ‘১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। খোলা তেল বিক্রি বন্ধে আমরা মাঠে নামব। প্রাথমিকভাবে সয়াবিন তেলের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।’

শফিকুজ্জামান বলেন, ‘বর্তমানে দেশের ভোজ্যতেলের ৩০ শতাংশ সয়াবিন তেল ও বাকি ৭০ শতাংশ পাম, সুপার পাম ও সরিষার তেল দিয়ে পূরণ হয়। আর বাংলাদেশে বিক্রি হওয়া মোট সয়াবিন তেলের ৫০ শতাংশ খোলা এবং ৫০ শতাংশ বোতলজাত।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস