ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি

এবার ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। আজ সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:৩২ সময়
২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি ছবি : অনলাইন

এবার ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। আজ সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে ২৩ শর্তে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। নতুন তিনটি শর্ত হলো সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না; আদালতের দিকে মাইক ঘুরিয়ে দেওয়া যাবে না; আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না। 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে এমন মৌখিক একটি বার্তা আমার কাছে এসেছে। তবে লিখিত কাগজ এখনো হাতে পাইনি।’

সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা–কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করে দলটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা