ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

অনুমতি পেলেও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু আগের ২৩ শর্তের সঙ্গে এবার
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:২০ সময়
অনুমতি পেলেও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না প্রতীকী ছবি

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু আগের ২৩ শর্তের সঙ্গে এবার আরও কিছু শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। নতুন শর্ত অনুযায়ী এবার কোনও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৩ শর্তের সঙ্গে নতুন আরও ৩টি শর্ত যোগ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

নতুন ৩ শর্ত হলো— সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো বিশৃঙ্খলা করা যাবে না। পূর্বঘোষণা অনুযায়ী, আজ সোমবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

ইতোমধ্যে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন তারা। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ