ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ২৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মোঃ
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ৩:১২ সময়
নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ২৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত ছবি : সংগৃহীত

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তিকৃত ডেঙ্গুরোগীর সংখ্যা ৬৪ জনে দাড়িয়েছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় সরকারি হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ২৭ জন। বর্তমানে ভর্তিকৃত মোট ৬৪ জনের মধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৩৬ জন, জেলা সদর হাসপাতালে ১৯ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন,পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

প্রতিদিন ডেঙ্গুজ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৩৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা