ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিছন্নতা অভিযান শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। সোমবার (৩১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনার উপর গুরুত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও অনান্য কর্মকর্তরা।
পরিছন্নতা কর্মসূচী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রাও বের করা হয়।পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ জানান, মাসব্যাপি এ বিশেষ পরিছন্নতা অভিযান চলবে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন