ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আজ ঢাকার কোথায় কখন কোন দলের সমাবেশ

আজ ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। গণতন্ত্র মঞ্চসহ বিএনপির সঙ্গে যুগপৎ
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, সকাল ৯:১৪ সময়
আজ ঢাকার কোথায় কখন কোন দলের সমাবেশ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

আজ ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। গণতন্ত্র মঞ্চসহ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও ঢাকাতে এই কর্মসূচি পালন করবে।

আগামীকাল মঙ্গলবার গণতন্ত্র মঞ্চ জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও অন্যান্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

বিএনপি জানিয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে আজ বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ। তারা জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে আগামীকাল। জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি আজ পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

সতর্ক পাহারায় থাকবে আ.লীগ

আওয়ামী লীগের সূত্র জানায়, বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের আজ সব জেলা ও মহানগরে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ