ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সিটির ৯ খাল থেকে সহস্রাধিক টন বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৯টি খালে পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গত ৩ দিনে ১ হাজার ১৭ টন
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৩, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৩, দুপুর ৪:৫৮ সময়
দক্ষিণ সিটির ৯ খাল থেকে সহস্রাধিক টন বর্জ্য অপসারণ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৯টি খালে পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গত ৩ দিনে ১ হাজার ১৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

গত ২৭ জুলাই থেকে গতকাল ২৯ জুলাই পর্যন্ত ৩ দিনে এ বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববার (৩০ জুলাই) শেষ দিনের বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান।

গত ২৭ জুলাই থেকে করপোরেশনের আওতাধীন কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল থেকে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর থেকে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার থেকে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, জিয়া সরণি খাল এবং সুখনগর-নন্দীপাড়া-ত্রিমোহনী (জিরানি) খালে ৪ দিনব্যাপী এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আজ এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ দিন।

৪ দিনের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রথম দিনে ২৬৬.৯৫৩ টন, ২য় দিনে ৩৭৯.৩৮ টন, ৩য় দিনে ৩৭০.২৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। (৪র্থ দিনের অপসারিত বর্জ্য পরিমাণ রাতে জানানো সম্ভব হবে)

প্রতিদিন গড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ১৩০ জন পরিচ্ছন্নকর্মী এই কার্যক্রমে অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ