ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে নিরাপত্তা জোরদার: র‍্যাব

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন আওয়ামী লীগসহ
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৪:৩৪ সময়
সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে নিরাপত্তা জোরদার: র‍্যাব ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন আওয়ামী লীগসহ অন্যান্য কয়েকটি দলেরও কর্মসূচি রয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

আজ বুধবার দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামীকাল কয়েকটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করবে। যার প্রেক্ষিতে সার্বিকভাবে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পেট্রোলিং করব, চেক পোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র‍্যাব। মহাসমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।’ 

খন্দকার আল মঈন বলেন, ‘ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের সামগ্রী নিয়ে প্রবেশ করতে না পারে। চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।’ 

খন্দকার আল মঈন আরও বলেন, ‘আমরা সাইবার পেট্রোলিং করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি যেন কেউ না করতে পারে সেদিকে আমাদের নজরদারি থাকবে।’ 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবেন, কিন্তু তারা মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে করলে ভালো হয়। কারণ বন্ধের দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি কম হয়। 

পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয় জানিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘এ বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। যখনই তথ্য পাই আমাদের অভিযান চালানো হয়।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা