ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

সোহরাওয়ার্দী বা নয়াপল্টন পাচ্ছে না বিএনপি

আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ তা দিচ্ছে
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৩:৩২ সময়
সোহরাওয়ার্দী বা নয়াপল্টন পাচ্ছে না বিএনপি প্রতীকী ছবি

আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ তা দিচ্ছে না। দলটিকে ওই দুই ভেন্যু বাদ দিয়ে গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনারর খন্দকার গোলাম ফারুক জানান, বিএনপি আবেদন করলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। ওয়ার্কিং ডেতে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া সম্ভব নয়।

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চেয়েছে, সেখানে দেওয়া হবে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, সেখানে ওয়ার্কিং ডেতে সভা সমাবেশের বিষয়ে হাইকোর্টের একটা অবজারবেশন রয়েছে। সেখানেও অনুমতি দেওয়া যাবে না ওয়ার্কিং ডেতে।

তিনি বলেন, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তারা চাইলে সেখানে করতে পারে।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় এ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সেই ২৭ তারিখেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও দেওয়া হয়েছে পাল্টা কর্মসূচি। যদিও তারা এটাকে পাল্টা সমাবেশ নয় বরং ‘শান্তি সমাবেশ’ বলে ঘোষণা দিয়েছেন। এ ছাড়া কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও।

বিএনপির মহাসমাবেশ

২৭ তারিখের মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) দলটির যৌথসভাও অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনা দিয়েছেন। বৈঠক সূত্র জানায়, মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

এই মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে জানিয়ে পরবর্তী কর্মসূচির বিষয়েও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সমাবেশের দিনে কোথাও বাধা-বিঘ্নের ঘটনা ঘটলে নেতাকর্মীদের কী করণীয় হবে তাও বলে দেওয়া হয়েছে বৈঠকে।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ফেসবুকে এক লাইভ বার্তায় ২৭ তারিখের মহাসমাবেশে জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য এবং সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’