ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম জয়ের আশায় আজ মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। তিনবার জিতেছে বিশ্বকাপের শিরোপা। সম্প্রতি লিওনেল মেসির হাত ধরে ঘুচেছে ৩৬ বছরের শিরোপা
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৩, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৩, দুপুর ১১:৪১ সময়
প্রথম জয়ের আশায় আজ মাঠে নামছে আর্জেন্টিনা ছবি : অনলাইন

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। তিনবার জিতেছে বিশ্বকাপের শিরোপা। সম্প্রতি লিওনেল মেসির হাত ধরে ঘুচেছে ৩৬ বছরের শিরোপা জয়ের খরা। কিন্তু প্রসঙ্গ যখন নারী ফুটবল, তখন আর্জেন্টিনা আর নিজেদের নামের মর্যাদা রাখতে পারে না।

শিরোপা ছোঁয়া তো দূরের কথা নারীদের বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আর্জেন্টাইন নারীরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আয়োজনে এবারের আসরে চতুর্থবারের মতো খেলতে নেমেছে তারা।

নারীদের বিশ্বকাপে আগের তিন আসরে আর্জেন্টিনা খেলেছে মোট ৯ ম্যাচ। তাতে সবচেয়ে ভালো ফলাফল ছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ২০১৯ আসরে। দুই ড্র আর এক হার নিয়ে বিশ্বকাপ পর্ব শেষ করেছিল তারা। এর আগের দুই বিশ্বকাপে ফলাফল ছিল আরও শোচনীয়। ২০০৩ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তিন ম্যাচে ১৫ গোল হজম করে দলটি। পরেরবার ২০০৭ আসরে নিজেদের জালে প্রতিপক্ষের বল ঢুকতে দেখে ১৮ বার।

র‌্যাংকিংয়ে ২৮তম স্থানে থাকায় এবারের আসর নিয়ে কিছুটা আশাবাদী তারা। নিজেদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ইউরোপের দল ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনার নারী দল।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে আছে আর্জেন্টিনা। গ্রুপে তাদের সঙ্গী সুইডেন, ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। নারীদের ফুটবলে বেশ শক্ত অবস্থানেই আছে সুইডেন এবং ইতালি। সবশেষ তালিকা অনুযায়ী র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে আছে সুইডিশ নারীরা। আর ইতালি আছে ১৬তম স্থানে। আর্জেন্টিনা আছে ২৮তম স্থানে। আর দক্ষিণ আফ্রিকার অবস্থান ৫৪তম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ