ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে চার উইকেটে হারালো পাকিস্তান

গলে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না পাকিস্তান দল। লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ৩:১০ সময়
গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে চার উইকেটে হারালো পাকিস্তান ছবি : অনলাইন

গলে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না পাকিস্তান দল। লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। পঞ্চম দিনের খেলায় শ্রীলংকার দেয়া মাত্র ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৩ রান তুলে বাবর আজমরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলার সামনে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করতে পারে স্বাগতিক দল। ফলে ১৩১ রানের টার্গেট পায় পাকিস্তান। চতুর্থ দিনের শেষ বিকেলে রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৪৮ রান তুলে সফরকারীরা।

পঞ্চম দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাবর আজম ও ইমাম উল হক। ৬ রানে খেলা শুরু করা পাকিস্তানি দলনেতা বাবর আউট হওয়ার আগে করেন ২৪ রান। পরের উইকেটে নেমে ৩৮ বলে ৩০ রান করেন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি উইকেটকিপার ব্যাটার ইফতেখার আহমেদ। ১০ বল খেলে করেছেন মাত্র ১ রান।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন দলীয় বাঁ-হাতি ওপেনার ইমাম উল হক। আঘা সালমানকে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫০ রানে ৮৪ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চার ও একটি ছয়ে সাজানো। আর ১ বলে ৬ রানে অপরাজিত থাকেন সালমান।

শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন লংকান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। এছাড়া একটি উইকেটের দেখা পেয়েছেন আরেক স্পিনার রশেম মেন্ডিস। এদিকে গলের টেস্টের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান সৌধ শাকিল ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। দুই ইনিংসে তিনি করেছেন ২৩৮ রান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ