ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

জয়াকে মধ্যমণি করে বড় চমক দিলেন সৃজিত

দীর্ঘ বিরতির পর ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ফের অভিনয় করতে চলেছেন তার ‘প্রাক্তন প্রেমিকা’ হিসেবে
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ২:১৯ সময়
জয়াকে মধ্যমণি করে বড় চমক দিলেন সৃজিত ছবি : অনলাইন

দীর্ঘ বিরতির পর ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ফের অভিনয় করতে চলেছেন তার ‘প্রাক্তন প্রেমিকা’ হিসেবে খ্যাত বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। এবার সেই জয়াকে মধ্যমণি করেই বড় চমক দিলেন রাফিয়াত রশীদ মিথিলার স্বামী তথা পরিচালক সৃজিত।

সিনেমার নাম ‘দশম অবতার’। বৃহস্পতিবার সকালে প্রকাশ পেল সিনেমাটির প্রথম চমক। নেটদুনিয়ায় কয়েকটি ছবি পোস্ট করলেন পরিচালক সৃজিত। যার মধ্যমণি বাংলাদেশের জয়া আহসান।

তারকাবহুল ‘দশম অবতার’-এর চমকে আরও আছেন টলিউডের ‘বুম্বাদা’ খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো নামিদামি অভিনেতা ও গায়ক। সাদা ড্রেসে একেবারে দাবাং লুকে ধরা দিয়েছেন জয়াসহ সবাই।

আট বছর আগে ২০১৫ সালে সৃজিতের পরিচালনায় ‘রাজকাহিনী’ সিনেমায় প্রথম অভিনয় করেন জয়া। এরপর ২০১৮ সালে আবারও সৃজিতের ক্যামেরার সামনে দাঁড়ান অভিনেত্রী। সে সিনেমার নাম ছিল ‘এক যে ছিল রাজা’।

২০১৯ সালে সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’-তেও কাজ করার কথা ছিল জয়ার। তবে সেই সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণে অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন বলে খবর শোনা গিয়েছিল।

কিন্তু টলিউড ও ঢালিউডের অন্দরে কান পাতলে এখনো শোনা যায়, শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, ওই সময় সৃজিতের সঙ্গে প্রেম সংক্লান্ত গুঞ্জন চরমে উঠার কারণেই ‘শাজাহান রিজেন্সি’ ছেড়েছিলেন জয়া। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, স্বচ্ছ ক্যারিয়ারে কোনো দাগ লাগাতে চাননি জয়া।

তবে, সৃজিতের সিনেমা ছাড়ার পরেও থামেনি তার সঙ্গে বাংলাদেশি অভিনেত্রীর প্রেমচর্চা। টানা কয়েক মাস ধরে সৃজিত-জয়ার প্রেম গুঞ্জনই ছিল দুই বাংলার ‘হট টপিকস’। পরে মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ের পর এমনিতেই হাওয়ায় মিলিয়ে যায় সব গুঞ্জন।

অবশেষে সব গুঞ্জন উপেক্ষা করে দীর্ঘ পাঁচ বছর পর ফের সৃজিতের ডেরায় ফিরলেন জয়া। একসঙ্গে ‘দশম অবতার’ করবেন তারা। যদিও এ সিনেমাতে অভিনয় করার কথা ছিল ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি কাজটা করতে পারছেন না।

শোনা যায়, শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি চরিত্রটির জন্য প্রস্তাব দিয়েছিলেন নায়ক দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে। তবে রুক্মিণী নাকি জিৎ-এর প্রযোজনা সংস্থার একটি ছবি নিয়ে ব্যস্ত। সে কারণে তিনিও সিনেমায় যুক্ত হতে পারেননি। এরপরই সৃজিত জয়ার শরনাপন্ন হন।

শেষমেশ জয়া আহসানই সৃজিতের ‘দশম অভতার’-এর মধ্যমণি। এই ছবিতে অভিনয়ের চমকের সঙ্গে গানেও যে বিশাল চমক থাকবে সেটা স্পষ্ট। কারণ, রূপম, অনুপম, ইন্দ্রদীপ- টলিউডের সেরা তিন শিল্পীই আছেন সিনেমার সঙ্গে। চলতি বছরের পূজায় সিনেমাটি মুক্তি পাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার