ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গণঅধিকারের রেজা কিবরিয়া অংশের সদস্যসচিব হলেন ফারুক

গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হাসান। অবিভক্ত গণঅধিকার পরিষদের তিনি যুগ্ম আহ্বায়ক
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ১২:১৪ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ১২:১৪ সময়
গণঅধিকারের রেজা কিবরিয়া অংশের সদস্যসচিব হলেন ফারুক ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হাসান। অবিভক্ত গণঅধিকার পরিষদের তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গত মঙ্গলবার (১৮ জুলাই) রাতে দলের (রেজা কিবরিয়া) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক ভার্চুয়াল সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন গণঅধিকারের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (২০ জুলাই) গণঅধিকার পরিষদের দপ্তরের সহসমন্বয়ক শাহাবুদ্দিন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের আলোকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ফারুক হাসান এ দায়িত্ব পালন করবেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অনুসারীরা অভিশংসন করে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে বাদ দিলে গণঅধিকার পরিষদ বিভক্ত হয়ে পড়ে। এখন সংগঠনের অপর অংশের নেতৃত্বে আছেন সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

সম্প্রতি দলটির কাউন্সিলের মাধ্যমে তারা নির্বাচিত হন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ