ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বন্ধ কক্ষে ববি ছাত্রীর অর্ধগলিত মরদেহ

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্রী নিবাসের বন্ধ একটি কক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার রাত ৯টার
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৩, দুপুর ১০:৮ সময়
বন্ধ কক্ষে ববি ছাত্রীর অর্ধগলিত মরদেহ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্রী নিবাসের বন্ধ একটি কক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রী নিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) একটি কক্ষ থেকে রিবনা শাহারিন নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

রিবনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রিবনার পরীক্ষা ছিল। সেদিনই পরিবার ও সহপাঠীদের সঙ্গে রিবনার শেষ কথা হয়৷

তিনদিন মেয়ের খোঁজ না পাওয়ায় রিবনার মা ও চাচা ছাত্রাবাসে আসেন এবং দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

রিবনার সহপাঠীদের ভাষ্যমতে, রিবনা কোনো বিষয়ে কারো সঙ্গে আলাপ করত না এবং একা থাকতে পছন্দ করত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং জানতে পেরেছি, সে তার কক্ষে একা একা থাকত। তাই আশপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করা যায়নি।

বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা