ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মাদকসহ গ্রেপ্তার আমেরিকান মডেল জিজি হাদিদ

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। গ্রেপ্তারকালে সঙ্গে ছিলেন তার বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থিও।জিজি
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ৪:৩৯ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ৪:৩৯ সময়
মাদকসহ গ্রেপ্তার আমেরিকান মডেল জিজি হাদিদ ছবি : অনলাইন

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। গ্রেপ্তারকালে সঙ্গে ছিলেন তার বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থিও।

জিজি হাদিদ ‘ভার্সাচে’ থেকে ‘শ্যানেল’, একাধিক বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‌্যাম্পে হেঁটেছেন। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ করেছিলেন জিজি। সেই উপলক্ষ্যেই ছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফেরার সময়ে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

যদিও তাদের কাছে খুব কম পরিমাণেই মাদক ছিল। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে মুক্তি পান জিজি ও লিয়া।

এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপারমডেল।

সাম্প্রতিককালে ব্যক্তিগত জীবনের কারণে একাধিক বার চর্চায় উঠে এসেছে জিজির নাম। হলিউডে কানাঘুষা, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। একাধিকবার তার সঙ্গে দেখাও গিয়েছে জিজিকে। যদিও প্রেমের কথা কখনও স্বীকার করেননি জিজি বা লিও কেউই। এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে বছর ছয়েক প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাদের আড়াই বছর বয়সী এক সন্তানও রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা