ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রাতের অন্ধকারে সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার দুজন সেনা আহত হয়েছেন। আজ বুধবার (১৯ জুলাই)
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ২:৪০ সময়
রাতের অন্ধকারে সিরিয়ায় বিমান হামলা ইসরায়েলের ছবি : অনলাইন

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার দুজন সেনা আহত হয়েছেন। আজ বুধবার (১৯ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অধিকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়া সরকার।

কয়েকটি সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি এসব ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সেনা আহত হয়েছে। এ ছাড়া কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণবিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, চলতি বছর এখন পর্যন্ত ২০ বার সিরিয়ার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সংস্থাটি বলছে, দিমাস শহরের বিমানবন্দর ও রাজধানীর পশ্চিমে বৈরুত- দামেস্ক মহাসড়কের আশপাশের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এসব হামলা করা হয়।

গত কয়েক বছরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব হামলার দায় খুব কমই স্বীকার করেছে দেশটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ