ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিলো যুক্তরাজ্য

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১২:৪৩ সময়
নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিলো যুক্তরাজ্য ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানানো আপত্তি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

শুক্রবার (২৭ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এটি এখন আদালতের বিষয়।

সংবাদ মাধ্যমটি দাবি করে বলেছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমাররের মুখপাত্রের দেওয়া এই ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা ওয়ারেন্টের জন্য আইসিসি প্রসিকিউটরের আবেদনের বিষয়ে পূর্ববর্তী সরকারের আপত্তিকে বাতিল করে দেয়।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, ‘আইসিসির বিষয়ে... আমি নিশ্চিত করতে পারি যে, আমাদের সরকার যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে (আগের প্রস্তাবটি) অনুসরণ করবে না। কেননা এটি কেবলই আদালতের সিদ্ধান্ত নেওয়ার বিষয়’।

এর আগে বৃহস্পতিবার লেবার পার্টির অভ্যন্তরীণ সূত্রগুলো মিডল ইস্ট আইকে গাজা যুদ্ধে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি সীমাবদ্ধতার মধ্যে আনার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই